ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ অনেক কঠিন হবে: স্কালোনি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আরও একটি কঠিন ম্যাচের দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। আর মাত্র একটি হার্ডল পার হতে পারলেই দেখা মিলবে স্বপ্নের ফাইনালের। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে রাজ্যের চিন্তা ভর করছে। ক্রোয়েশিয়া বাধা টপকানোটাই বড় চ্যালেঞ্জ। তবে ম্যাচটি যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, জেতা যে সহজ হবে না— তা সংবাদ সম্মেলনে এসে অকপটে বলে গেলেন কোচ লিওনেল স্কালোনি।

Manual8 Ad Code

গতবারের রানার্সআপরা যে ভোগাবে তা বুঝতে পারছেন আর্জেন্টাইন কোচ। তবে লক্ষ্য আগের মতো অটুট রাখার,‘ম্যাচ বাই ম্যাচ আমরা এগিয়ে যেতে চাই। এখানে এই পর্যায়ে এসে সবগুলো ম্যাচ ভালো খেলার লক্ষ্য। বিশেষ করে এই বিশ্বকাপ কেমন ছিল তা বিবেচনা করে। তবে আগামীকালকের ম্যাচটি কঠিন হতে যাচ্ছে।’

Manual7 Ad Code

ক্রোয়েশিয়ার বড় তারকা লুকা মদ্রিচ। মিডফিল্ড জেনারেল হিসেবে নিজের দায়িত্বটা সূচারুভাবে করে যাচ্ছেন। তাকে নিয়ে প্রশ্ন উঠতেই স্কালোনির উত্তর, ‘মাঠে তাকে খেলতে দেখাটা বেশ আনন্দের। সে অনেকের জন্য উদাহরণও। কারণ হলো তার খেলার মান ও ব্যবহারের জন্য। আমরা উপভোগ করার চেষ্টা করছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code