নারী ফিফা রেফারি হলেন জয়া চাকমা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ক্রীড়া ডেস্কঃ ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন রাঙামাটির মেয়ে জয়া চাকমা। বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি হিসেবে মহিলা ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করবেন তিনি।

জানা গেছে, ফিফা রেফারি হওয়ার জন্য গত ২৩ আগস্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামে পরীক্ষা দিয়েছিলেন জয়া চাকমা। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর ফিফা বাফুফেকে ই-মেইল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে স্বীকৃতি দেয়। আর এই স্বীকৃতি মেলায় বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হলেন তিনি।

Manual2 Ad Code

এই সুখবরে জয়া চাকমা ভীষণ খুশি। তিনি বলেন, ‘এত দিন ধরে যে কষ্ট করছিলাম তারই স্বীকৃতি পেয়েছি। এখন দায়িত্ব অনেক বেড়ে গেছে, নির্ভুলভাবে ম্যাচ পরিচালনা করাটাই আমার লক্ষ্য।’

Manual7 Ad Code

উল্লেখ্য, খেলোয়াড়ী জীবনের পর ২০১০ সালে রেফারিংয়ে মনোনিবেশ করেন জয়া। এর আগে লেভেল ৩, ২ ও ১ কোর্স শেষ করে জাতীয় পর্যায়ের রেফারি হন তিনি। বর্তমানে বিকেএসপির নারী ফুটবলের কোচ হিসেবে কাজ করছেন তিনি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code