করোনা মোকাবিলায় হার্ড ইমিউনিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনাভাইরাস মহামারি মোকাবিলার অন্যতম কৌশল হিসেবে এতোদিন ধরে হার্ড ইমিউনিটির ওপর জোর দিয়ে আসা হচ্ছে। তবে নতুন এক স্প্যানিশ গবেষণায় এখন এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণা বলছে, জরিপে অংশ নেওয়া স্পেনের ৬০ হাজারের বেশি মানুষের মধ্যে মাত্র পাঁচ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সাধারণভাবে বলা হয়, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কোনও একটি ভাইরাসে আক্রান্ত হলে তখন এর সংক্রমণ ঠেকানো যাবে, হার্ড ইমিউনিটি অর্জন হবে। স্প্যানিশ রিপোর্টে বলা হয়েছে, কোভিড-১৯ অ্যান্টিবডির হার স্পেনের উপকূলীয় এলাকাগুলোতে তিন শতাংশের নিচে। কিন্তু দেশটির যেসব এলাকায় সংক্রমণের হার বেশি অ্যান্টিবডি তৈরি হবার হারও সেখানে বেশি। গবেষণা দলের একজন সদস্য বলছেন, যদিও স্পেনে কোভিড-১৯ সংক্রমণের হার অনেক বেশি, কিন্তু বিস্তারের ব্যাপকতা বেশ কম, মানে হার্ড ইমিউনিটি তৈরির জন্য পর্যাপ্ত নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code