বন্যাদুর্গতদের পাশে থাকতে এক মাসের বেতন দিলেন মুশফিক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সিলেট-সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে লাখ লাখ মানুষ এখন পানিবন্দি। ঘর-বাড়ি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেকেই। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সেই সহায়তায় যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দলের কাছে নিজের এক মাসের বেতনের পুরোটাই তুলে দিয়েছেন। এ বিষয়ে সিলেট ও সুনামগঞ্জ এলাকায় ত্রাণ কার্যক্রমে যুক্ত থাকা একজন স্বেচ্ছাসেবী বলেছেন, ‘মুশফিক ভাইয়ের কাছ থেকে আমরা ৬ লাখ টাকা পেয়েছি। দেড় হাজার পরিবারকে আমরা এই টাকা দিয়ে সহায়তা করবো। তাদের রান্না করা খাবার সরবরাহ করবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code