সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে ২১ জুন। চলবে ৪ জুলাই পর্যন্ত। এরই মধ্যে ভারতের বেঙ্গালুরুর এই টুর্নামেন্টের ড্র হয়ে গেছে। শক্তিশালী লেবাননের গ্রুপে পড়েছে বাংলাদেশ। অন্য দুটি দল হলো মালদ্বীপ ও ভুটান। গ্রুপে বাংলাদেশের অবস্থান দেখে বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ইতিবাচক কথাই শুনিয়েছেন।

Manual1 Ad Code

সাফ চ্যাম্পিয়নশিপ ২০০৩ সালের পর থেকে বাংলাদেশের কাছে আক্ষেপের নাম হয়ে আছে। কারণ সেবারই সর্বশেষ তারা চ্যাম্পিয়ন হতে পেরেছিল। অবস্থা এতই করুণ যে ২০০৯ সালের পর খেলা হয়নি সেমিফাইনালও! তবে রবিবার বাফুফে ভবনে জাতীয় টিমস কমিটির সভা শেষে কাজী নাবিল এবারের সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘সাফে খেলছি, ধরে নিতে হবে সব দলই শক্তিশালী। সাফে দুটো দল বাইরে থেকে আমন্ত্রণের ভিত্তিতে খেলছে- লেবানন ও কুয়েত। সবাই জানি দুটি দলই র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে। গ্রুপে লেবানন, মালদ্বীপ ও ভুটান রয়েছে। শুরুতে লেবানন প্রতিপক্ষ, এরপর মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে ম্যাচ হবে। কঠিন প্রতিপক্ষ দিয়ে শুরু করছি আমরা। প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। দুটো ম্যাচ ভালো খেলতে পারলে আমাদের সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার।’

সাফে টিম লিডার ছাড়াও তিনজন সহকারী কোচ ও ফিজিও চূড়ান্ত হয়েছেন। তিনজনই সহকারী স্প্যানিশ কোচ। কাজী নাবিল এই প্রসঙ্গে বলেছেন, ‘সাফে আগেই ম্যানেজার নির্ধারণ করা হয়েছিল আমের খানকে। এবার টিম লিডার করা হয়েছে শওকত আলী খান জাহাঙ্গীরকে। কোচের সঙ্গে আলোচনা করে সামঞ্জস্য রেখে ডেভিড গোমেজ গঞ্জালেসকে সহকারী কোচ করা হয়েছে। গোলকিপিং কোচ হলেন মিগুয়েল অ্যাঞ্জেল অ্যানিডো। ফিজিও নতুন- ডেভিড ডোবারা মেগান।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code