তৃতীয় দিন আধা ঘণ্টার মতো টিকলো শান্তর প্রতিরোধ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুটাও অস্বস্তিতে হয়েছে বাংলাদেশের। সাবধানী শুরুর পর দ্বিতীয় দিনের শেষ ভাগে হারিয়েছে দুই উইকেট। তার পর অবশ্য দুই তরুণ মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত দিনটা নির্বিঘ্নেই পার করেছেন। তৃতীয় দিনের শুরুতেও আত্মবিশ্বাসী মনে হয় তাদের। কিন্তু শান্তর বাজে শট সিলেকশনে মাত্র আধাঘণ্টা স্থায়ী হয়েছে এই জুটির প্রতিরোধ।
অ্যান্টিগায় ৩০ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬৫ রান। বাংলাদেশ পিছিয়ে আছে আর ৯৭ রানে। ক্রিজে আছেন মুমিনুল হক (০) ও মাহমুদুল হাসান জয় (২৪)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code