জেরুজালেমে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা ইসরাইলের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual5 Ad Code

অধিকৃত পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

ইহুদিবাদী পুলিশের দাবি, ফিলিস্তিনি ওই যুবক প্রথমে এক ইহুদিকে ছুরিকাঘাত করে ইসরাইলি এক পুলিশকেও ছুরিকাঘাত করতে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

জেরুজালেমের দামেস্ক গেটের কাছে শনিবার ওই ইহুদিকে (২০) ছুরি দিয়ে হামলা করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ইসরাইলি নাগরিক।

Manual7 Ad Code

প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলি পুলিশের গুলিতে শনিবার ২৫ বছর বয়সি ওই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

Manual2 Ad Code

তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম জানাতে পারেননি ক্রিসেন্টের ওই মুখপাত্র।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code