ইসরায়েলকে একহাত নিলেন সৌদি রাজপুত্র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বাহরাইনের একটি নিরাপত্তা সম্মেলনে ইসরায়েলি উপস্থিতির কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের এক জন প্রখ্যাত রাজপুত্র। প্রিন্স তুর্কি বিন ফয়সাল আল সৌদের এই কড়া মন্তব্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে ফিলিস্তিনি রাষ্ট্রগঠন ছাড়াই ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়টি। প্রিন্স তুর্কি বিন ফয়সাল তার বক্তব্যে বলেন, পশ্চিমা উপনিবেশিক শক্তির অধীনে ফিলিস্তিনি জনগণ এমন এক বাস্তবতায় টিকে থাকছে যা ইসরায়েলের বর্ণিত ‘উচ্চ নৈতিকতার শান্তিপ্রিয় সমর্থক হওয়ার চেয়ে বহু দূরে অবস্থান করছে। তিনি বলেন, তরুণ থেকে বৃদ্ধ, নারী ও পুরুষসহ ফিলিস্তিনের সব নাগরিক যুক্তিহীন নিরাপত্তার অভিযোগে বন্দি শিবিরে বেঁচে থাকছে। তুর্কি বিন ফয়সাল বলেন, তারা চাইলেই যাকে ইচ্ছা বাড়ি ভেঙে দিচ্ছে আর যাকে ইচ্ছা তাকেই মেরে ফেলছে। তিনি আরত্ত বলেন, ইসরায়েলি সরকার বিদেশি সংবাদমাধ্যমের সহায়তায় নিজেদের রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রয়োগ করে সৌদি আরবের সম্মানহানি করছে। তিনি বলেন, সৌদি আরবের বন্ধু হতে চাইলেও ইসরায়েল একটি হুমকিমূলক দেশ যাকে ঘিরে আছে রক্তিপিপাসু খুনিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code