জার্মানির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জার্মানি থেকে সাড়ে ৯ হাজার মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, ট্রাম্প প্রশাসন জার্মানি থেকে সেনা ফেরানোর সিদ্ধান্ত নিলে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর তার প্রভাব পড়বে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ট্রাম্পকে কখনও সেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করতে দেখা যায়নি। এমনকি জার্মান নেতা সম্পর্কে কটু কথাও বলতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। তার এবারের ক্ষোভের কারণ আপাতদৃষ্টিতে তুচ্ছ মনে হলেও ট্রাম্পের কাছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। করোনা সংকট সত্ত্বেও তিনি ওয়াশিংটনে জি-সেভেন শীর্ষ সম্মেলনে সশরীরে নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ম্যার্কেল সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় বেজায় চটেছেন ট্রাম্প। সেই ক্রোধের বশে জার্মানিতে মোতায়েন মার্কিন সেনাদের একটা উল্লেখযোগ্য অংশ দেশে ফিরিয়ে নেওয়ার কথা বলছেন ট্রাম্প। মৌখিক বক্তব্যের বাইরে সরকারিভাবে অবশ্য এখনও পর্যন্ত এমন কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি। তা সত্ত্বেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code