চীনে স্থানীয়ভাবে সংক্রমিত ৪ করোনা রোগী শনাক্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ চীনের শিজিয়াজুয়াং অঞ্চলের লুকুয়ান জেলায় স্থানীয়ভাবে সংক্রমিত চারজন নতুন করোনা রোগী পাওয়া গেছে। শুক্রবার এ খবর দিয়েছে জাস্ট আর্থ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, চার রোগী একই ডরমেটরিতে থাকেন। তারা লুকুয়ানের একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। নিউক্লিক অ্যাসিড পরীক্ষার পর তাদের ফলাফল পজেটিভ আসে।

Manual7 Ad Code

এদিকে মহামারি করোনাতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে সোয়া ৫ লাখে।

রবিবার (৫ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৫২৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫২ লাখ ৬৪ হাজার ৪৮ জন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code