ফাইজারের বুস্টার ডোজ ‘ঠেকাবে’ ওমিক্রন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের বুস্টার ডোজ কার্যকর বলে দাবি করা হয়েছে। এই টিকার উদ্ভাবক যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়ো-এনটেক যৌথ বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবৃতিতে বলা হয়, করোনা প্রতিরোধী ফাইজারের তিন ডোজ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রুখে দিতে সক্ষম হবে।

Manual3 Ad Code

ওমিক্রনের ওপর ফাইজারের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণাগারে বিভিন্ন পরীক্ষার পর প্রাপ্ত ফলে দেখা যায়, এই টিকার দুই ডোজ নতুন ও ওমিক্রনের বিরুদ্ধে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে পারছে না। তবে তৃতীয় ডোজটি (বুস্টার ডোজ) দেয়ার পরই দেখা গেছে আক্রান্তের শরীরে ওমিক্রন প্রতিরোধী ক্ষমতা বাড়ছে ২৫ শতাংশ।

Manual6 Ad Code

কমপক্ষে এক মাস আগে ফাইজারের তৃতীয় বা বুস্টার ডোজ নেয়া ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষায় দেখা গেছে, তাদের করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হওয়র আশঙ্কা অন্যান্যদের তুলনায় অনেক কম।

Manual5 Ad Code

ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, বুস্টার ডোজ নেয়ার পরামর্শ থাকলেও ওমিক্রন প্রতিরোধী টিকা তৈরিতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code