ইরাকে আইএসের বিরুদ্ধে মার্কিন বাহিনীর লড়াই সমাপ্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী দেশটিতে লড়াই মিশন (কম্ব্যাট মিশন) সমাপ্ত করেছে। এর মাধ্যমে ইরাকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সকল সেনা দেশে ফেরার আগ পর্যন্ত প্রশিক্ষণ ও উপদেশ প্রদানের ভূমিকা পালন করবে।

Manual2 Ad Code

২০১৪ সালে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকি বাহিনীকে সহায়তা করতে কম্ব্যাট মিশন শুরু করে যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে ইরাকে আইএস পরাজিত হয়।

বৃহস্পতিবার নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি এক টুইট বার্তায় বলেন, বছর শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের যুদ্ধ (কম্ব্যাট) মিশন শেষ হয়েছে। এখন তাদের সেনাদের প্রত্যাহার করা হবে। সেনা প্রত্যাহার হলেও পশ্চিমা বাহিনী ইরাকের সেনাদের প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করবে বলেও উল্লেখ করেন তিনি।

Manual1 Ad Code

এর আগে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রেসিডেন্ট মুস্তফা আল কাধিমি ২০২১ সালের মধ্যে ইরাকে যুদ্ধ মিশন শেষ করার একটি চুক্তি স্বাক্ষর করেন।

Manual2 Ad Code

এদিকে কম্ব্যাট মিশন শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিবরি বলেন, যুক্তরাষ্ট্র ২০২১ সালের মধ্যে ইরাকে অভিযান মিশন শেষ করার প্রতিশ্রুতি রক্ষা করবে।

Manual1 Ad Code

২০২০ সাল থেকে ইরাকে প্রায় ২৫শ সেনা রয়েছে। ২০১৪ সালে আইএস নামক জঙ্গি গোষ্ঠীর উত্থানের পর যুক্তরাষ্ট্র ইরাকের সেনাবাহিনীর সঙ্গে মিলে লড়াই শুরু করে। এর আগে ২০০৩ সালে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ (ওয়ার অন টেরর) করতে মার্কিন বাহিনী ইরাকে হানা দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code