অস্ট্রেলিয়ার মাথা উঁচু হেডের শতকে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ এক সেশনে ট্রাভিস হেডের শতকে অস্ট্রেলিয়ার মাথা হলো উঁচু। আর ইংল্যান্ড নখ কামড়াল। আক্ষেপে পুড়ল। ৮৫ বলে হেডের সেঞ্চুরি অ্যাশেজে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম। গ্যাবায় এক সেশনে টেস্ট শতক হাঁকানো প্রথম ব্যাটার হেড।

অস্ট্রেলিয়ার মাত্র ২৯ রানে চার উইকেট হারানোয় ইংল্যান্ডের মুখে যে হাসি ফুটেছিল, তা মুছে যায় হেডের তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। প্রথম টেস্টের দ্বিতীয়দিন শেষে তিন উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়ার ১৯৬ রানের লিড এবং হেডের ১১২ রানে অপরাজিত থাকার মানে, ইংল্যান্ডের কপালে দুঃখ আছে।

Manual1 Ad Code

প্রথমদিন তারা মাত্র ১৪৭ রানে অলআউট হয়। বৃহস্পতিবার ব্রিসবেনে ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেনের ১৬৫ রানের জুটির পর হেডের সেঞ্চুরি দিনটা অস্ট্রেলিয়ার করে দেয়। ওয়ার্নার ৯৪ ও লাবুশেন ৭৪ রান করেন দুরূহ ব্যাটিং কন্ডিশনে। চা-বিরতির পর দুই বলে দুই উইকেট নেওয়া ওলি রবিনসন ইংল্যান্ডের সান্ত্বনা। দিনের শেষ ভাগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ইংল্যান্ডের ডান-হাতি পেসার রবিনসন তিন উইকেট নেন ৪৮ রান দিয়ে।

Manual2 Ad Code

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস ১৪৭।

Manual6 Ad Code

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩৪৩/৭ (ডেভিড ওয়ার্নার ৯৪, মারনাস লাবুশেন ৭৪, স্টিভেন স্মিথ ১২, ট্রাভিস হেড ১১২*, অ্যালেক্স ক্যারি ১২, প্যাট কামিন্স ১২, মিচেল স্টার্ক ১০*। অলি রবিনসন ৩/৪৮)।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code