মালিতে বোমা হামলায় জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual5 Ad Code

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়িবহরে বোমা হামলা হয়েছে। এতে অন্তত সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে।

জাতিসংঘ এক টুইট বার্তায় জানিয়েছে, বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। গাড়িবহরটি সিভের থেকে দোনৎজায় যাওয়ার পথে মপতি অঞ্চলের বানদিয়াগারা এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা শান্তিরক্ষী বাহিনীর টোগো কন্টিনজেন্টের সদস্য ছিলেন বলেও জানা গেছে। খবর এএফপির

Manual8 Ad Code

এ ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এটাকে ‘ঘৃণ্য হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন।

মালির শান্তিরক্ষী বাহিনীর প্রধান আল গাসিম ওয়েন এক বিবৃতিতে এটিকে ‘কাপুরুষোচিত’ হামলা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যেই মালিতে জাতিসংঘের মিশনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবারের হামলার ঘটনা ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

Manual6 Ad Code

২০১২ সাল থেকে জিহাদি আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে উঠেছে মালি। ২০১৫ সালে পার্শ্ববর্তী দেশ নাইজার ও বুরকিনা ফাসোতেও ছড়িয়ে পড়ে তাদের আন্দোলন।

Manual1 Ad Code

২০১৩ সালে মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশটিতে সাড়ে ১৬ হাজার শান্তিরক্ষী কাজ করছেন। সংস্থাটির দাবি, গত ৩১ অক্টোবর পর্যন্ত শান্তিরক্ষী বাহিনীর ১৪৬ জন সদস্য প্রাণ হারিয়েছেন শুধু মালিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code