ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের ব্যারাকে রাখা বন্ধের আহ্বান পার্লামেন্ট সদস্যদের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

গ্রেট বৃটেন ডেস্কঃ 

বৃটেনে আশ্রয়প্রার্থীদের ব্যারাকে রাখা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৃটিশ পার্লামেন্ট সদস্যদের একটি গ্রুপ। বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, ওই গ্রুপে রয়েছেন একাধিক দলের পার্লামেন্ট সদস্যরা, যারা সরকারের বিতর্কিত ওই সিদ্ধান্ত বাতিল চান। দেশটির সরকার এখন ৮ হাজার আশ্রয়প্রার্থীকে বিভিন্ন ব্যারাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্যেও চাপ দিয়েছেন ওই এমপিরা।

Manual3 Ad Code

গার্ডিয়ানের এক রিপোর্টে জানানো হয়েছে, কেন্টের নেপিয়ার ব্যারাকে এরইমধ্যে শত শত আশ্রয়প্রার্থী থাকছেন। ব্যারাকে তাদের জীবনকে কারাবন্দী জীবনের সঙ্গে তুলনা করেন এমপিরা। সেখানে আশ্রয় নেয়াদের প্রতি নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি, একই রুমে গাদাগাদি করে থাকা এবং অন্য সম্প্রদায়ের থেকে বিচ্ছিন্ন করে রাখার কথা উল্লেখ করেন তারা। এর আগে সব দলের এমপিদের একটি যৌথ তদন্ত প্রতিবেদনে এ ধরণের ব্যারাককে বসবাসের অযোগ্য বলে জানানো হয়।

Manual5 Ad Code

এপিপিজি তদন্ত দল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে আশ্রয়প্রার্থীদের নিরাপদে আশ্রয় দেয়া হয়। তাদের কল্যান নিশ্চিত হয় এমন ব্যবস্থার উপরে জোড় দেন এমপিরা। নিজ দেশে যে ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়ে বৃটেনে আশ্রয় চাইছেন তারা, সেই ট্রমা দূর করতে আদর্শ আশ্রয় ব্যবস্থা তৈরি করতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code