বিক্ষোভ সামালের প্রস্তুতি নিউ ইয়র্কের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

আমেরিকা অফিস: প্রাক্তন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

Manual5 Ad Code

যদি তাই হয় তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলা।

এমনটি হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের এর প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

Manual6 Ad Code

তার এই আহ্বানে সাড়া দিয়ে তার সমর্থকরা ৬ জানুয়ারি, ২০২১ এ ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটলে চালানো হামলার মতো সহিংসতায় জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর।

পরিস্থিতি মোকাবেলায় সোমবার নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ ম্যানহ্যাটন আদালত ভবনের চারপাশে ব্যারিকেড বসিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এই আদালতেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের শুনানি চলছে।

Manual7 Ad Code

তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তারা ফাঁদে পড়ে যেতে পারে এমন শঙ্কায় বেশ কয়েকটি কট্টর ডানপন্থি তৃণমূল গোষ্ঠী তার ডাকে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে একজন গ্র্যান্ড জুরি সোমবারও কয়েকজনের সাক্ষ্য শুনেছেন। তিনি চলতি সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ফের রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার চেষ্টায় আছেন ট্রাম্প, তার আশঙ্কা মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হতে পারে। যদি তিনি অভিযুক্ত হন তাহলে হোয়াইট হাউজে তার ফিরে আসার চেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Manual6 Ad Code

সাত দিন ধরে রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস এর চালানো এক জরিপ সোমবার শেষ হওয়ার পর দেখা যায়, প্রায় ৪৪ শতাংশ রিপাবলিকান বলেছেন অভিযুক্ত হলে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া উচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code