সিলেটের জনপ্রিয় অভিনেত্রী রওশন আরা রুনা আর নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও সিলেট বেতারের নিয়মিত শিল্পী রওশন আরা মনির রুনা আর নেই। তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গোয়াই পাড়া এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী রওশন আরা মনির রুনার পুত্র তৌফিক আহমেদ তপু।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রওশন আরা মনির রুনা একমাত্র ছেলে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual7 Ad Code

মরহুমার জানাযার নামায আজ বৃহস্পতিবার বাদ এশা হযরত শাহজালাল (র.)এর মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

News/ S-1

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code