নিউজিল্যান্ডে ভালো আছেন মুমিনুলরা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সাতদিনের কোয়ারেন্টিন পর্ব চলছে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে সিরিজ শেষ হওয়ার দিন দেশ ছাড়েন মুমিনুল হকরা। নিউজিল্যান্ডে ভালো আছেন সবাই। শনিবার এক ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ নিজেদের অবস্থার কথা জানান।

প্রথম তিনদিন রুম কোয়ারেন্টিন। এরপর কোভিড-১৯ নেগেটিভ হওয়া সাপেক্ষে কিছু সময়ের জন্য বের হওয়ার অনুমতি পাবেন ক্রিকেটাররা। জিম করতে পারবেন। সাতদিন পর অনুশীলন শুরু করতে পারবে বাংলাদেশ দল। খালেদ মাহমুদ বলেন, ‘আজ (শনিবার) সকালে ঘুম থেকে উঠে নাশতা করার পর দুজন নার্স এসেছিলেন খোঁজখবর নেওয়ার জন্য।

Manual4 Ad Code

এখানে (নিউজিল্যান্ড) পৌঁছার পর সবাই যার যার রুমে। এখনো কারও সঙ্গে কারও দেখা হয়নি। শুধু ভিডিও কল ছাড়া।’ তিনি বলেন, ‘কঠিন সময়, পাকিস্তানের বিপক্ষে খেলা শেষেই এখানে এলাম। কঠিন সময় যাচ্ছে। আরও দুই-তিনদিন কষ্ট করতে হবে। কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি।’

Manual3 Ad Code

এদিকে আরেক ভিডিও বার্তায় মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা ভালো আছি।

Manual2 Ad Code

সব ঠিকঠাক চলছে।’ মহামারিকালে দুই টেস্টের সিরিজ খেলতে দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে সবশেষ সফরে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলে তারা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর সেটাই ছিল বাংলাদেশের ক্রিকেটারদের প্রথম বিদেশ সফর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code