ঢাকা সাংস্কৃতিক পর্ষদের (ডিএসপি) এর নুড়ি প্রকাশনা ও সংগীত অনুষ্ঠান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ ঢাকা সাংস্কৃতিক পর্ষদের (ডিএসপি) এর নুড়ি প্রকাশনা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান গতকাল রাজধানীর উত্তরার কিনড্রেড গার্ডেনে অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান সব্যসাচী মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

Manual4 Ad Code

দিলরুবা খানমের চমৎকার উপাস্থাপনায় বক্তব্য পেশ করেন বাংলা একাডেমীর পরিচালক ও একুশে বইমেলার সদস্য সচিব গবেষক ড. জালাল আহমদ, শিশু একাডেমীর সাবেক পরিচালক বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত লেখক কবি আনজীর লিটন, সঙ্গীত লিজেন্ড কাজী ফারুক বাবুল, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ডিএসপি উপদেষ্টা আ.ফ.ম ইয়াহিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর সংস্কৃতিজন নুরুল মান্নান, ডিএসপি’র কো-চেয়ারম্যান বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব গীতিকবি মাহমুদা আখতার মীনা, বিশিষ্ট সংগঠক আব্দুল মজিদ চৌধুরী, ডিএসপি মহাসচিব সাংবাদিক কাজী তোফায়েল আহমদ, ‘সিনেপ্লেক্স আন্দোলনখ্যাত’ বাংলাদেশ ফিল্ম এন্ড মিডিয়া সোসাইটির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, ডিএসপি উপদেষ্টা আইসিএফ চেয়ারম্যান জনপ্রিয় সঙ্গীতস্রষ্টা ডা: কাজী ফারুক বাবুল ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসপি মো. নিজামুল হক মোল্লা প্রমুখ।

Manual3 Ad Code

Manual8 Ad Code

গত কাল অনুষ্ঠিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো অতিথি শিল্পী সুমন শরীফ ও সংগীত লিজেন্ড কাজী ফারুক বাবুলের এর সঙ্গীত পরিবেশনা। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করেন ডিএসপি এক্সিকিউটিভ দের মধ্যে রেডটাইমস সম্পাদক ও কবি সৌমিত্র দেব, ইটিভি’র সাংবাদিক মানিক শিকদার, প্রকাশক বিপাস চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযাদ্ধা খালেকুর রহমান, সংস্কৃতিজন রুখসানা নুর, কন্ঠশিল্পী রূপক চৌধুরী, ডিএসপি যুগ্ম মহাসচিব কন্ঠশিল্পী এমাদ রনি, কন্ঠশিল্পী রানু আখন্দ, মো. রাহাত, মো. হিমেল, দিলরজনী।

Manual6 Ad Code

এছাড়া সঙ্গীতানুষ্ঠানের মিউজিকে ছিলেন দেশের খ্যাতিমান সঙ্গতিব্যাক্তিত্ব ড্রামসের পলাশ, গীটারের টফি, কীবোর্ডের শান প্রমুখ। অত্যন্ত গুছানো উপভোগ্য এ জনাকীর্ণ অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। কাজী তোফায়েল আহমদ মহাসচিব ডিএসপি, ঢাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code