মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের শ্রমে স্বাধীন হয়েছে এই দেশ। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে।

Manual6 Ad Code

রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বর মাঠে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত আঞ্চলিক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমান্বয়ে বাড়ছে। শুধু জীবদ্দশায় নয়, একজন মুক্তিযোদ্ধা মৃত্যুর পরেও যেন যথাযোগ্য সম্মান পায় তা নিশ্চিত করা হচ্ছে।

Manual5 Ad Code

এ সময় মন্ত্রী কক্সবাজার বাহারছড়ার গোলচত্ত্বর মাঠটি মুক্তিযোদ্ধা মাঠ হিসাবে ঘোষণা দেন। এর আগে অনুষ্ঠানে দেশ মাতৃকা রক্ষায় অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ সকলকে শপথ বাক্য পাঠ করান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

১২ ডিসেম্বর কক্সবাজার হানাদার মুক্ত দিবস উদযাপনে ‘বিজয় পথে পথে শিরোনামে, বীর মুক্তিযোদ্ধা আঞ্চলিক মহাসমাবেশ- এর আয়োজন করা হয়।

Manual4 Ad Code

সবশেষে, কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশে দেশসেরা শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code