নেতানিয়াহু ফিলিস্তিনিদের সঙ্গে ভণ্ডামি করে গেছেন: ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কখনও মনেপ্রাণে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিচুক্তি চাননি।

মার্কিন গণমাধ্যম এজিওক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার ট্রাম্প এ কথা বলেন। খবর আনাদোলুর।

Manual5 Ad Code

সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় না নেতানিয়াহু ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তিনি আসলে ভণ্ডাম করে গেছেন এবং যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলে গেছেন।

Manual8 Ad Code

২০২০ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর জো বাইডেনকে শুভেচ্ছা জানানোর পর থেকে ট্রাম্পের তোপের মুখে পড়েন ইসরাইলের সাবেক এ প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের একজন অসৎ রাজনীতিক হিসেবে উল্লেখ করেন নেতানিয়াহুকে। তার চেয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভালো নেতা হিসেবে দাবি করেন ট্রাম্প।

Manual2 Ad Code

ট্রাম্প বলেন, মাহমুদ আব্বাস মনেপ্রাণে শান্তি চেয়েছেন, কিন্তু নেতানিয়াহু প্রতারণা করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code