ইউক্রেনে ন্যাটোর অস্ত্র নিয়ে ম্যাক্রোঁকে পুতিনের হুশিয়ারি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোর প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ রাশিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

Manual4 Ad Code

তিনি মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক টেলিফোনালাপে এ সতর্কবাণী উচ্চারণ করেন। খবর রয়টার্সের।

পুতিন বলেন, পূর্বদিকে ন্যাটো জোটের সম্প্রসারণ এবং রাশিয়ার জন্য হুমকি সৃষ্টিকারী সমরাস্ত্র মোতায়েন বন্ধ করার ব্যাপারে ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে চায় রাশিয়া।

মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করছে বলে অজুহাত তুলে আমেরিকা ও ন্যাটো জোট সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে।

Manual4 Ad Code

পাশাপাশি ইউক্রেন সরকার দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিরোধীদের দমনের অজুহাতে রাশিয়ার সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে।

Manual7 Ad Code

রাশিয়া বলে আসছে— ইউক্রেন সীমান্তে দেশটির সেনা ও অস্ত্র মোতায়েন একটি স্বাভাবিক ব্যাপার এবং এটি সম্পূর্ণ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমেরিকা ও তার মিত্ররা দাবি করছে, রাশিয়া আসলে ইউক্রেনে হামলা করতে চায়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code