অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কেনেডির মেয়েকে মনোনয়ন দিলেন বাইডেন 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত হিসেবে ক্যারোলাইন কেনেডিকে মনোনীত করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। সিনেটের অনুমোদন পেলে তার নিয়োগ পাকা হবে।

Manual7 Ad Code

৬৪ বছর বয়সি ক্যারোলাইন কেনেডি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির মেয়ে। বারাক ওবামার আমলে ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত তিনি জাপানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন।

Manual2 Ad Code

চীনের ক্রমবর্ধমান শক্তি এবং এশিয়া ও এর আশপাশে বেইজিংয়ের আগ্রাসি আচরণ প্রতিরোধে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার দিকে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র।

Manual2 Ad Code

ক্যারোলাইন কেনেডি আগে জাপানের রাষ্ট্রদূত থাকায়, অস্ট্রেলিয়ায়ও তাকে কাজে লাগানো সহজ হবে বলে অনুমান বাইডেন প্রশাসনের। জাপান ও অস্ট্রেলিয়া উভয় দেশই কোয়াডের সদস্য; চীনের প্রভাব মোকাবিলায় সৃষ্ট এ জোটে তাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, ভারতও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code