নিউইয়র্কে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে হৃদয়ে বাংলাদেশ’র বর্ণাঢ্য বিজয় র‌্যালি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৯ ডিসেম্বর রোববার দুপুরে নিউইয়র্কে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরাল’র সামনে বিজয় উৎসব করে সংগঠনটি। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রঙিন ব্যানার, পোষ্টার, ফেষ্টুন হাতে, মাথায় বাংলাদেশের পতাকা বেধে বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অংশ নেন মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদ, শিশু-কিশোরসহ প্রবাসী বাংলাদেশীরা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বিজয় শোভাযাত্রাটি স্টারলিং-বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুলের বাংলাদেশ ম্যুরাল’র সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বাংলাদেশ ম্যুরালের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান। গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যারীনেস রেইস।

Manual5 Ad Code

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, সমাজকর্মী সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বসির উদ্দিন, হৃদয়ে বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট রফিকুল ইসলাম, শেখ জামাল হোসেন, সুব্রত তালুকদার, বাছির খান, মিয়া মোহাম্মাদ দাউদ, নুরে আলম জিকু, শাহ বদরুজ্জামান রুহেল, কাজী রবিউজ্জামান, অধ্যাপক সানা উল্লাহ, লস্কর মইজুর রহমান জুয়েল প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে নতুন প্রজন্মের মায়া এঞ্জেলিকা। হৃদয়ে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন বলেন, বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিজয় দিবসের বর্ণাঢ্য উৎসবে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

Manual5 Ad Code

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার, সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদ, কোষাধ্যক্ষ আলিমুল ইসলাম বান্টি, প্রচার সম্পাদক রায়হান জামান রানা এবং উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code