ইরান বিষয়ে কথা বলতে ইসরাইলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে বৈঠক করতে দেশটিতে সফর করবেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সফরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।

Manual2 Ad Code

রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ইসরাইলে পৌঁছার কথা রয়েছে। তার সঙ্গে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মধ্যপ্রাচ্য পরিচালক ব্রেট ম্যাকগার্কসহ অন্য মার্কিন কর্মকর্তারা থাকবেন।

Manual6 Ad Code

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই সফরে রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করবেন সুলিভান। তবে এই সফরে ইরানের পরমাণু কর্মসূচি গুরুত্ব পাবে।

Manual4 Ad Code

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পূর্ণ চুক্তিতে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code