চীনে নিখুঁতভাবে সংরক্ষিত ডাইনোসরের ভ্রূণ আবিষ্কার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ চীনের বিজ্ঞানীরা নিখুঁতভাবে সংরক্ষিত ডাইনোসরের একটি ভ্রূণ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। এটি দক্ষিণ চীনের গাঞ্জোতে আবিষ্কৃত হয়েছে। গবেষকরা অনুমান করছেন যে, ভ্রূণটি কমপক্ষে ৬৬ মিলিয়ন বছর পুরনো। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রূণটি মুরগির মতো ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রস্তুত ছিল। এটি একটি দাঁতহীন থেরোপড ডাইনোসর বা ওভিরাপ্টোরোসর বলে বিশ্বাস করা হয়। এর নাম রাখা হয়েছে বেবি ইংলিয়াং।

Manual7 Ad Code

বার্তা সংস্থা এএফপিকে গবেষক ড. ফিওন ওয়াইসুম মা বলেছেন, ‘এটি ইতিহাসে পাওয়া সেরা ডাইনোসর ভ্রূণ। যা ইঙ্গিত দেয়, আধুনিক পাখিদের মধ্যে এই ধরনের আচরণ প্রথম তাদের ডাইনোসর পূর্বপুরুষদের মধ্যে বিকশিত হয়েছিল।’

Manual5 Ad Code

আবিষ্কারটি গবেষকদের ডাইনোসর এবং আধুনিক পাখির মধ্যে যোগসূত্র সম্পর্কে আরও বেশি জানার সুযোগ দিয়েছে। জীবাশ্মটি দেখায় যে, ভ্রূণটি টাকিং নামে পরিচিত কুঁকানো অবস্থানে ছিল। যা পাখিদের ডিম ফোটার কিছুক্ষণ আগে দেখা যায়।

Manual8 Ad Code

ওভিরাপ্টোরোসরস অর্থ ডিম চোর টিকটিকি বা পালকযুক্ত ডাইনোসর। যারা ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে ১০০ মিলিয়ন থেকে ৬৬ মিলিয়ন বছর আগে বর্তমান এশিয়া এবং উত্তর আমেরিকাতে বাস করতো।

Manual6 Ad Code

শিশু ইংলিয়াং মাথা থেকে লেজ পর্যন্ত ১০.৬ ইঞ্চি (২৭ সেমি) লম্বা। এটি চীনের স্টোন নেচার হিস্ট্রি মিউজিয়ামে একটি ৬.৭ ইঞ্চি লম্বা ডিমের ভেতরে বিশ্রাম নিচ্ছে। ২০০০ সালে ডিমটি প্রথম উন্মোচিত হয়েছিল। এরপর ১০ বছরের জন্য এটিকে স্টোরেজে সংরক্ষণ করে রাখা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code