লন্ডনে ইউকে জমিয়তের ইয়ুথ সেমিনার সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual6 Ad Code

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে লন্ডনের দারুসসুন্নাহ মাদ্রাসা হলে বৃটেনের বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ ইউনিভার্সিটির ছাত্র ও যুবকদেরকে নিয়ে গত রবিবার (১৯ ডিসেম্বর ) রাতে এক ইয়ুথ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউকে’ জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মুফতি সাইফুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন ও হাফিজ ওয়ালিদুর রাহমান এর যৌথ পরিচালনায় পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা হাফিজ মোদ্দাসির আনোয়ার।

Manual3 Ad Code

সেমিনারের সভাপতি বৃটেনের বিশিষ্ট আলেম শাইখুল হাদিস মুফতি সাইফুল ইসলাম বলেন,তরুণরাই হলো সমাজের মূল চাবিকাঠি।এজন্যে পবিত্র কোরআন হাদিসের সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে যোগ্য ব্যক্তি, একটি আদর্শ পরিবার ও সুন্দর  সমাজ বিনির্মাণে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। জীবনের সর্বক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম হলেন আমাদের জন্য রোল মডেল। তাই আমাদের ইহ কালীন ও পরকালীন জীবনের সাফল্য পেতে হলে নিজেকে পরিপূর্ণভাবে মহানবী সাঃ এর আদর্শে আদর্শবান হয়ে ইসলামের শান্তির সুমহান বাণী সমাজের সকলের কাছে পৌঁছে দিতে হবে।

ইউকে জমিয়তের ইয়ুথ সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনা করেন, ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি শায়খ আব্দুল আজীজ সিদ্দিকী, ইব্রাহিম কলেজের ডাইরেক্টর মাওঃ মুজাহিদ আলী,ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, রিজেন্ট পার্ক মসজিদের খতিব ক্বাজী লুৎফুর রাহমান, ইউরোপ জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম আল মাদানী, ইউকে জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মাহফুজ আহমদ, স্টেপনি মসজিদের প্রধান শিক্ষক মাওঃ মুবিন রাহমান প্রমুখ।

Manual4 Ad Code

সেমিনারে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইউকে জমিয়তের সহ-সভাপতি সৈয়দ মাওঃ আশরাফ আলী, হাফিজ মাওলানা মোবারক আলী, মাওঃ গোলাম কিবরিয়া, সৈয়দ মাওঃ মোশার্রাফ আলী, মাওঃ আব্দুল আউয়াল, মুফতি আজীম উদ্দীন,ইউকে জমিয়তের যুগ্ম সচিব মাওঃ এখলাছুর রহমান বালাগঞ্জী, মাও আব্দুস সালাম, হাফিজ মাওলানা মাছুম আহমদ সাহেব জাদায়ে শায়খে কৌড়িয়া রাহঃ, লন্ডন মহানগরীর সভাপতি মাওঃ নাজিরুল ইসলাম, লন্ডন মহানগরীর সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন, নিউহ্যাম শাখার সভাপতি হাফেজ মুশতাক আহমদ, ইউকে জমিয়তের ট্রেজারার মুফতি বুরহান উদ্দীন, ইউকে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওঃ হুসাইন আহমদ, হেকনি শাখার সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, লুটন শাখার সেক্রেটারি মাওলানা নাবিল আহমদ, মাওলানা রায়হান আহমদ, মাওঃ জহির উদদীন, লন্ডন মহানগরীর ট্রেজারার হাজী শায়েস্তা মিয়া, মাওঃ আব্দুল আহাদ, মাওঃ মবরুর আহমদ।
সেমিনারে লন্ডনের বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তরুণ সহ জমিয়তের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতিতে উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইউকে’ জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মুফতি সাইফুল ইসলাম।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code