স্মরণ দিবসে টাউন হলে শ্রদ্ধা নিবেদন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual6 Ad Code

গত ১১ নভেম্বর ছিলো রিমেম্বার্স ডে অর্থাৎ স্মরণ দিবস। যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন ঐদিন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
কাউন্সিলেরট স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও পদস্থ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পনের পর ২ মিনিট নীরবতা পালন করা হয় এবং টাউন হলের রিসেপশন এরিয়ায় স্থাপিত এইচএমএস ক্রেন বেল বা ঘন্টি বাজানো হয়। উল্লেখ্য, প্রাক্তন বেথনাল গ্রীণ বারা কাউন্সিল ১৯৪২ সালে যুদ্ধজাহাজ সপ্তাহে এই জাহাজটিকে গ্রহণ করেছিলো এবং সেই থেকে টাওয়ার হ্যামলেটস্ এইচএমএস ক্রেন এর সাবেক ক্রুদের সাথে ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখে আসছে। যুদ্ধজাহাজ এইচএমএস ক্রেন এর এই ঘন্টাটি হলো টাউন হলের একটি স্থায়ি বৈশিষ্ট্য।
১১ নভেম্বর রিমেম্বারেন্স ডে থেকে শুরু করে ১৪ নভেম্বর রিমেম্বারেন্স সানডে পর্যন্ত দিনগুলোতে ট্রান্সপোর্ট ফর লন্ডন টাওয়ার হিল স্টেশন সহ ১০টি আন্ডারগ্রাউন্ড স্টেশনে আকনিক পপি ফুলের প্রতীক সম্বলিত রাউন্ডেল স্থাপন করে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code