লন্ডনে উদীচীর গান গেয়ে বন্যার্তদের জন্য ফান্ড রাইজিং, এক মহিলার বাঁধা

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

পূর্বলন্ডনের হোয়াইটচ্যাল স্টেশনের সামনে খোলা জায়গায় গান গেয়ে উদীচী শিল্পী গোস্টী যুক্তরাজ্য সংসদের উদ্যোগে বন্যার্তদের জন্য টাকা উত্তোলনকালে  বাঁধা দিলেন জনৈক এক মহিলা। নাম প্রকাশ না করে ঐ মহিলা বলেন – বন্যার্ত মানুষের জন্য ফান্ড কালেক্ট করবেন আল্লাহর নাম ধরে করেন। এভাবে গান গেয়ে গেয়ে কেন করবেন ? এসব বন্দ করেন !

তখন উদীচীর এক কর্মী বলেন- আমরা কি খারাপ কিছু করছি। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আর আপনি বাঁধা দেওয়ার কে? আপনার ভাল লাগে না চলে যান। মনে রাখবেন এটা ইংল্যান্ড !  আমরা আমাদের গানের কথার মাধ্যমে বন্যার পরিস্থিতি তুলে ধরছি, মানুষকে বিনোদন দিচ্ছি এবং অসহায় মানুষকে সাহায্যের জন্য উদ্বুদ্ধ করছি।

Manual7 Ad Code

তখন পথচারী ঐ মহিলাকে আবার জিজ্ঞেস করা হয় তাহলে আপনি এ অবস্থায় ঘর থেকে কেন বের হয়েছেন? আগে নিজে সঠিকভাবে ধর্ম পালন করেন, তারপর অন্যকে বলেন।
মহিলা তখন উত্তর দিলেন প্রয়োজনে বের হয়েছেন।

Manual2 Ad Code

এসব কথা  কাটাকাটির এক পর্যায়ে মহিলা চলে যান, পরিবেশ শান্ত হয়।

Manual3 Ad Code

আবারো চলে গান ও বন্যার্তদের সাহায্যের আবেদন। পথচারীরা কম বেশী অনুদান উদীচীর কাছে তুলে দেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code