ব্রেক্সিট নিয়ে বিদ্রোহের মুখে বরিস জনসন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ব্রেক্সিট চুক্তির লঙ্ঘন নিয়ে বিদ্রোহের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার দলের এমপিসহ বিরোধীরাও এর বিরোধিতা করছেন। জীবিত সব ব্রিটিশ প্রধানমন্ত্রীই বরিস জনসনের পদক্ষেপের সমালোচনা করেছেন। তবে প্রধানমন্ত্রী বরিস অভিযোগ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্রিটেনের অস্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছেন।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী বরিসের অভিযোগ, বাণিজ্যের ক্ষেত্রে মারাত্মক বাধা সৃষ্টি করে ব্রিটেনের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর আয়ারল্যান্ড প্রদেশের মধ্যে খাদ্য সরবরাহ বানচাল করে ইইউ এমনটা করতে চাইছে। ইইউ এমন দাবিকে ভুল ও প্ররোচনা হিসেবে গণ্য করছে। একাধিক ইইউ নেতা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

Manual4 Ad Code

আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভেনি এমন দাবিকে সত্য নয় বলে জানিয়েছেন। ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিও বিষয়টিকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে।

Manual2 Ad Code

সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষে নতুন আইনের খসড়া নিয়ে বিতর্কের আগেই একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক মঞ্চে ব্রিটেনের ভাবমূর্তি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। পার্লামেন্টের উভয় কক্ষে সরকারি দলের অনেক ব্রেক্সিটপন্থি নেতাও চুক্তি ভাঙার বিষয়টি ভালো চোখে দেখছেন না। —রয়টার্স ও ডয়চেভেলে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code