হাইকোর্টে জামিন পেলেন না মির্জা ফখরুল, রুল খারিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন সংক্রান্ত রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

Manual6 Ad Code

আজ বুধবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ রুল শুনানি শেষে তা খারিজ করে দেন। তাই জামিন পেতে এখন আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন।

Manual3 Ad Code

এর আগে গত বছরের ৭ ডিসেম্বর ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।

Manual2 Ad Code

পরদিন ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর আদালতে নিলে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে কারাগারে রয়েছেন বিএনপির মহাসচিব।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা এই মামলায় নিম্ন আদালতে দুই দফা জামিন চেয়ে ব্যর্থ হয়ে গত ৫ ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন ফখরুল।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code