বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে এ দাম কার্যকর হবে।

Manual1 Ad Code

এর আগে, ডিজেল ও কেরোসিনে দাম ছিল ৮০ টাকা, অকেটেনের দাম ছিল ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল ৮৬ টাকা।

এদিকে শুক্রবার (৫ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন। তবে অবশ্যই সহনীয় মাত্রায় হবে। জনগণের দুর্ভোগ হয়, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code