দেশ ছাড়লেন মিশা সওদাগর

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ইতোমধ্যে তিনি আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অতুলনীয় উচ্চতায়। কয়েক বছর ধরে এ অভিনেতার সর্বাধিক সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে। বর্তমানেও তার হাতে রয়েছেন একাধিক সিনেমার কাজ।

Manual3 Ad Code

পারিবারিক কাজের জন্য গতকাল আমেরিকার উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মিশা সওদাগর রাইজিংবিডিকে বলেন, ‌এক মাস আমেরিকা থাকবো। দেশে ফিরেই চলচ্চিত্রের কাজে নিয়মিত হবো।’

Manual2 Ad Code

মিশা সওদাগর পর পর দুইবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। এখন তিনি এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Manual2 Ad Code

১৯৮৬ সালে, বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তখন তার বয়স ছিল ২০ বছর। তার তিন বছরের মাথায় পরিচালক ছটকু আহম্মেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে এ চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
টপ নিউজবাংলাদেশ এ সম্পর্কিত আরও পড়ুন:
Manual1 Ad Code
Manual4 Ad Code