জনসনের পতনে উচ্ছ্বসিত রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করছেন রুশ রাজনীতিকরা। তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ‘বোকা ভাঁড়’ হিসেবে উল্লেখ করছেন। যিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার ফল ভোগ করছেন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, তারাও জনসনকে পছন্দ করে না। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জনসনের পদত্যাগের ঘোষণার আগে বলেছিলেন, তিনি আমাদের পছন্দ করেন না, আমরাও তাকে পছন্দ করি না। রুশ ধনকুবের ওলেগ ডেরিপাসকা টেলিগ্রামে লিখেছেন, ‘একজন বোকা ভাঁড়ের গৌরবহীন সমাপ্তি’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code