তাইওয়ানের দাবি করলে রাশিয়ার কাছ থেকেও ভূখণ্ড পুনরুদ্ধার করা উচিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং-তে বলেছেন, যদি চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) সত্যিই তাইওয়ানের ওপর তাদের আঞ্চলিক দাবি নিয়ে দৃঢ় থাকে, তাহলে তাদের রাশিয়ার কাছ থেকেও ভূখণ্ড পুনরুদ্ধার করা উচিত। রবিবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শাসনামলে সিসিপি দাবি করেছে, তাইওয়ান একটি চীনা প্রদেশ। যা অবৈধ বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং শি তাইওয়ানকে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। যাকে তারা ‘পুনঃএকত্রীকরণ’ বলে আখ্যায়িত করছে।

Manual1 Ad Code

বেইজিং দাবি করে, তাইওয়ান প্রাচীনকাল থেকেই চীনের অংশ। কিন্তু ‘শতাব্দীর অপমান’ নামে পরিচিত ১৮৩৯ থেকে ১৯৪৯ সালের সময়কালে এটি জাপানের দখলে চলে যায়। এই সময়ের মধ্যে চীন বারবার পরাজিত ও দমিত হয়েছিল। সিসিপির এই আখ্যানের মূল বিষয় হলো সেই সব হারানো অঞ্চল পুনরুদ্ধার, যা আজ তাইওয়ানকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code