ভিয়ারিয়ালের কোচ হলেন উনাই এমেরি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা : পিএসজি ও আর্সেনালের সাবেক কোচ উনাই এমেরিকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে ভিয়ারিয়াল। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি। কয়েক মাস আগে থেকেই এমেরির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল ভিয়ারিয়াল। তবে চুক্তি স্বাক্ষরের জন্য মৌসুম শেষের অপেক্ষায় ছিল দ্য ইয়েলো সাবমেরিনরা। বিদায়ী কোচ জাভি কায়েজার অধীনে চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। ফলে ইউরোপা লিগের পরবর্তী মৌসুমে খেলবে দলটি। এরপরই এমেরিকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code