চোখে ঝাপসা দেখছেন! স্ট্রোকের লক্ষণ নয় তো ?

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: চোখে স্ট্রোক হওয়ার লক্ষণগুলি কী কী?
১) ফ্লোটার্‌স:
সাদা দেওয়ালের দিকে তাকিয়ে থাকলেও মনে হতে পারে তার গায়ে যেন ধূসর ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘ফ্লোটার্‌স’ বলা হয়।
২) ঝাপসা দৃষ্টি:
চোখে স্ট্রোক হলে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। কারও ক্ষেত্রে চোখের নির্দিষ্ট একটি অংশ ঝাপসা হয়ে যেতে পারে। আবার কারও ক্ষেত্রে পুরো দৃষ্টিশক্তিই ঝাপসা হয়ে যায়। পরিস্থিতি জটিল হলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও থাকে।
৩) চোখের অতিরিক্ত চাপ:
বেশির ভাগ ক্ষেত্রেই চোখে স্ট্রোক হলে তা রোগী বুঝতে পারেন না। কারণ চোখের মধ্যে বিশেষ কোনো কষ্ট বা যন্ত্রণা হয় না। তবে, চোখের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একটু সচেতন থাকলে সেই অস্বস্তি টের পাওয়া যায়। অনেক সময়ে রক্তনালি ছিঁড়ে গিয়ে রেটিনা উপর তা ছড়িয়ে পড়ে। তাই চোখ রক্তবর্ণ হয়ে যায়।
চোখের স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব
১) নিয়মিত প্রাণায়াম করলে উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিস নিয়ন্ত্রণে থাকে। চোখের উপরেও চাপ কম পড়ে। চোখের স্ট্রোক এড়ানোর একটি অন্যতম পন্থা হল প্রাণায়াম।
২) চোখ ভাল রাখতে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বাদাম এবং বীজ খাওয়া প্রয়োজন। সঙ্গে যদি কিশমিশ, শুকনো ডুমুর খাওয়া যায় তা হলে আরও ভাল।
৩) রোজের ডায়েটে বিটা-ক্যারোটিন যুক্ত খাবার যেমন গাজর, পালং শাক, ব্রকলি, মিষ্টি আলু, স্ট্রবেরি রাখা যেতে পারে। একান্ত না পারলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন এ সাপ্লিমেন্ট খেতে হবে।
৪) চোখে সরাসরি রোদ লাগলেও সেখান থেকে ক্ষতি হতে পারে। তাই রোদ থেকে চোখ দুটি বাঁচিয়ে রাখতে রোদচশমা ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়।
৫) চোখকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। দিনের যেটুকু সময়ে চোখ দু’টিকে কাজ না করালেই নয়, সেইটুকু সময় ছাড়া বাকি সময় চোখ বন্ধ করে রাখতে পারলেই ভাল। প্রয়োজনে চোখের হালকা কিছু ব্যায়াম করা যেতে পারে।

Manual4 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code