ভোগান্তি বেড়েই চলেছে মলদোভার ট্রান্সডনিয়েস্ট্রিয়াতে

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual4 Ad Code

ইউরোপের দেশ মলদোভা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল ট্রান্সডনিয়েস্ট্রিয়াতে শনিবারও (৪ জানুয়ারি) বিদ্যুৎ সংকট চলবে। ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ চুক্তি নবায়ন না হওয়ায় ইতোমধ্যে গ্যাস পাচ্ছে না এই অঞ্চলের মানুষ। স্বানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ট্রান্সডনিয়েস্ট্রিয়ার সরকার জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual1 Ad Code

নতুন বছরের প্রথমদিনেই ইউক্রেনের মধ্য দিয়ে মধ্য ও পূর্ব ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। যুদ্ধ চলমান থাকার কারণে মস্কোর সঙ্গে সরবরাহ চুক্তি নবায়নে কিয়েভ অস্বীকৃতি জানালে এই সংকট শুরু হয়।

ট্রান্সডনিয়েস্ট্রিয়ার স্বঘোষিত প্রেসিডেন্ট ভাদিম ক্রাসনোসেলস্কি এর আগে বলেছিলেন, বিদ্যুৎ সংকট এড়ানোর কোনও উপায় ছিল না। উত্তরাঞ্চলের জন্য ১০ দিন এবং দক্ষিণের জন্য ২০ দিনের পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। তবে এর পরে কীভাবে সরবরাহ চালু থাকবে সে বিষয়ে কোনও কথা বলেননি তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code