চরম নিরাপত্তা হুমকিতে ইসরাইল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ইসরাইলের একটি পত্রিকা খবর দিয়েছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে এক লাখের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরাইলের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।

Manual7 Ad Code

হিব্রু ভাষার ‘ইসরাইল হাইয়ুম’ নামের পত্রিকাটি বলেছে, পরিস্থিতির পরিবর্তন করতে হলে ইসরাইলকে বহু পথ পাড়ি দিতে হবে।খবর প্রেসটিভির।

পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলীতে বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন ও ইয়েমেনে প্রতিরোধ অক্ষের বিজয়, আঞ্চলিক রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব ও ভূমিকার প্রেক্ষাপটে ইসরাইল বহুমুখী সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করেছে।

Manual7 Ad Code

এ নিয়ে ইসরাইলের সরকার মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সামরিক শক্তির অভাব করছে।

Manual5 Ad Code

২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে পত্রিকাটি বলেছে, অধিকৃত ভূখণ্ড এখন এক লাখের বেশি ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। এর সঙ্গে গাজা থেকে যুক্ত হবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code