ইউরোপে রুশ গ্যাস প্রবাহের এক-তৃতীয়াংশ বন্ধ করলো ইউক্রেন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রাকৃতিক গ্যাসপ্রবাহের একাংশ বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। মস্কোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একটি পাইপলাইন নেটওয়ার্ক থেকে সরবরাহ অন্যদিকে সরিয়ে নেওয়ার অভিযোগ তুলে এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ। প্রায় আড়াই মাস ধরে চলমান যুদ্ধে এই প্রথম রুশ গ্যাসের প্রবাহ থামালো ইউক্রেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে। জার্মানিসহ ইউরোপের অনেক দেশের জ্বালানির অন্যতম উৎস রাশিয়ার গ্যাস। গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রুশ সেনাদের আক্রমণের পরও অব্যাহত ছিল ইউরোপে রুশ গ্যাসের প্রবাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code