রাজকীয় স্টেডিয়াম নির্মাণ করছে চীন, ব্যয় ১.৭ বিলিয়ন ডলার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

কভিড-১৯ করোনাভাইরাস মহামারীতে থমকে গেছে বিশ্ব। ব্যতিক্রম চীন। দেশটিতে জীবনযাত্রা স্বাভাবিক। করোনায় যখন বিশ্ব ধুঁকছে তখন চীন রাজকীয় স্টেডিয়াম নির্মাণে ব্যস্ত। এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১.৭ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার কোটি টাকা। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম।

Manual2 Ad Code

চীনের গুয়াংজু এভারগ্রান্দে নির্মাণাধীন স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা হবে প্রায় ১ লাখ। ইতোমধ্যেই এটি তৈরির কাজ শুরু হয়েছে। স্টেডিয়ামটি তৈরি করছে দেশটির সুপার লিগ চ্যাম্পিয়ন ক্লাব গুয়াংজু। তারা বলছে, এই স্টেডিয়ামটি দেখতে হবে ‘পদ্ম ফুলের’-এর মতো। ২০২২ সালের শেষ নাগাদ এর নির্মাণ কাজ শেষ হবে।

 

Manual4 Ad Code

এভারগ্রান্দে রিয়াল এস্টেটের সভাপতি বলেন, বিশ্বমানের এ স্টেডিয়ামের স্থাপত্যকে সিডনির অপেরা হাউজ এবং দুবাইয়ের বুর্জ খলিফার সঙ্গে তুলনা করা হবে। আমরা এটিকে বিশ্বের কাছে তুলে ধরতে বড় ধরনের পরিকল্পনা নিয়ে নেমেছি।

Manual6 Ad Code

ধারণ ক্ষমতায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম  বার্সেলোনার ন্যু’ক্যাম্প। ৯৯ হাজারের কিছুটা বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ওই স্টেডিয়াম। সেই রেকর্ড ছাড়িয়ে যেতে চায় গুয়াংজুর স্টেডিয়াম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code