

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ‘পরকীয়া প্রেম’ চলছে কিনা এ প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘উনারা (আওয়ামী লীগ সরকার) জামায়াতের নিবন্ধন ক্যানসেল করেন, কিন্তু বেআইনি ঘোষণা করেন না। তাহলে কি আমি বললো, উনাদের পরকীয়া প্রেম চলছে?’
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ প্রশ্ন তোলেন। টুকু বলেন, ‘আজ আমি প্রায়ই শুনি, আওয়ামী লীগের কাছে বুলি হয়ে গেছে, সস্তা ব্যবসা হয়ে গেছে। কী? বিএনপি-জামায়াত, বিএনপি-জামায়াত। আমি বলছি, এখন সময়ে এসেছে আওয়ামী-জামায়াত, আওয়ামী-জামায়াত বলার জন্য। বিএনপি ভালো। জামায়াতও উর্দু, আওয়ামীও উর্দু। দুইটার সাথে মিলবে ভালো।’