ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

লেখক: Rumie
প্রকাশ: ৬ ঘন্টা আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ইরানে পরিকল্পিত মার্কিন হামলা স্থগিতের ঘোষণা পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। খবর আল জাজিরার। শুক্রবার (১২ জুন) গ্রিনিচ মান সময় ১২ টা ৪২ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬ দশমিক ৪৮ ডলারে। সাপ্তাহিক হিসাবেও দুই ধরনের তেলের দাম কমেছে। ব্রেন্টের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিমান হামলার পরিকল্পনা বাতিল করেছেন। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, প্রয়োজনে ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হবে। তবে ট্রাম্পের দাবি, তেহরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ায় তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা কিছুটা কমেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code