লেখিকা ও গল্পকার নাজরাতুন নাঈম ইসলামের ‘নীড়ের পাখি নীড় বাধি’র প্রকাশনা অনুষ্ঠান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

লন্ডন ডেস্কঃ 

গত শনিবার বিকালে রেডব্রীজ এর বেটিভিলি গার্ডেনে এক মনোমুগ্ধকর পরিবেশে লেখিকা নাজরাতুন নাঈমের আমন্ত্রণে যোগ দেন লন্ডনের এক ঝাক প্রতিভাবান ও নারী জাগরনের নারী নেত্রী। মুলত আয়োজনটি ছিল নারীদের লেখালেখিতে ও কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডে উৎসাহিত করার উদ্দেশে।

Manual7 Ad Code

শুধুমাএ নারীদের অংশগ্রহণ ছিল মুল আয়োজন, কিন্তু এর কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে অনুষ্ঠানে যোগ দেন মিডিয়া বাক্তিত্ব স্পেকট্রাম বাঙলা রেডিও অনলাইন টিভির পরিচালক মিছবাহ জামাল ও কবি মুহাম্মদ ইকবাল। লাঞ্চ ও কেক কাটার মাধেমে অনুষ্ঠানের সুচনা হয়। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে লেখিকার বাসভবনে ছিলো দিনবাপী আয়োজন।। রেডিও ও টিভি প্রেজেন্টার মিছবাহ জামাল ও আয়োজক লিপি চুন্নুর যৌথ পরিচালনায় অতিথিরা নাজরাতুন নাঈমের লেখালেখির প্রশংসা করেন ও কবিতা আবৃতি করেন কবি মুহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হামলেটস্ এর ডেপুটি স্পীকার কাউন্সিলার জেনেথ রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, রেডব্রীজ এর কাউন্সিলার মমতাজ খান, জোস্না ইসলাম। জনপ্রিয় কন্ঠশিল্পি রওশন আরা মণি, রাবেয়া জামান জোস্না, নাজমা হোসেন, আছমা আক্তার, কবি শাহারা খান, শামিমা মিতা, আনজুমান আরা আনজু, রেহানা খানম রহমান, মিফাতুল নুর, সেলিনা চৌধুরী শেলী, মহুয়া চৌধুরী, ইভা আহমেদ, সৈয়দা লাভলী, মুনজেরিন রশিদ সনি প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code