প্রযুক্তির বিকাশ ও উৎকর্ষতা ধরে রাখতে দ্বিগুণ ভিসা দেবে ব্রিটেন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে প্রযুক্তির বিকাশ ও উৎকর্ষতা ধরে রাখতেই এধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। গত এক বছরে ব্রিটেনে বিভিন্ন দেশের ৬২জন বিজ্ঞানীকে ভিসা দেয়া হলেও এ সংখ্যা এখন ১২০ করা হচ্ছে। তারা ব্রিটেনের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে এসে গবেষণা করবেন, তাই তাদের তাৎক্ষণিক ভিসা দেয়া হবে। আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়ে রেখেছেন ব্রেক্সিটের পরবর্তী সময়ে যেন তার দেশে প্রযুক্তি ও অন্যান্য বিষয়ে গবেষণায় কোনো ঘাটতি না পড়ে এবং তারা যে ব্রিটেনের অংশ এ মনে রাখার তাগিদ দেন সংশ্লিষ্টদের। ডেইলি মেইল

Manual7 Ad Code

মিস প্যাটেল বলেন, ব্রিটেন এমনিতেই বিশে^ বিজ্ঞানে নেতৃত্ব দিচ্ছে। উদ্ভাবনের কাতারে প্রথম সারিতে ব্রিটেন তার অবস্থান অক্ষুণ্ন রাখতেই ভিসা ব্যবস্থায় এ পরিবর্তন আনা হয়েছে যাতে দুনিয়ার সেরা বিজ্ঞানীরা নির্বিঘ্নে দেশটিতে আসতে স্বাচ্ছ্যন্দ বোধ করেন। এক্ষেত্রে ব্রিটেনের কোনো গবেষণা প্রতিষ্ঠান কোনো বিজ্ঞানীকে বৃত্তি বা তার গবেষণার জন্যে তহবিল যোগান দিলে ভিসা প্রদান আরো সহজ হয়ে যাবে। ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী আন্দ্রিয়া লিডসম বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় এসব বিজ্ঞানী ও গবেষকরাই আমাদের যাত্রাপথে যাতে সহজে যোগ দিতে পারে তাই ভিসা ব্যবস্থাপনায় এ ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code