২ এপ্রিল থেকে রমজান শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ আগামী বছরের ২ এপ্রিল থেকে শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস। এমনটি দাবি করেছে মিশরের জাতীয় জোর্তিবিদ্যা ও ভূপ্রকৃতিবিদ্যা গবেষণা ইনস্টিটিউট। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

Manual8 Ad Code

বুধবার (২২ ডিসেম্বর) মিশরীয় জোতির্বিদরা জানান, আগামী ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়ছে। হয়তো ওইদিন সন্ধ্যাতেই আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যাবে। যদি তাই হয় তাহলে আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে মাহে রমজান।

Manual1 Ad Code

আরবি দিন পঞ্জিকায় নবম মাস রমজান। এসময় সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টিলাভের আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। রমজান শেষে শাওয়াল মাসের প্রথমদিন উদযাপিত হয় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল আরবি মাসের শুরু ও শেষ। যার কারণে আরবি মাসের শুরুর বিষয়ে আগে থেকেই পুরোপুরি নিশ্চিত পূর্বাভাস দেওয়া যায় না।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code