আরও ৪ লাখ রুশ যোদ্ধা লড়বে ইউক্রেন যুদ্ধে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: এবারের বসন্তে ইউক্রেন যুদ্ধে আক্রমণাত্মক অভিযানের পরিকল্পনা নিয়েও ব্যর্থ রাশিয়া। ইউক্রেনের সীমান্তবর্তীর অনেক জায়গায় তাদের ধারাবাহিক ব্যর্থতায় পরিস্থিতি ঘোলাটে। এ অবস্থায় কিয়েভের বাহিনীকে পরাস্ত করতে শিগগিরই জোরালোও অভিযানের ছক কষছে মস্কো। এ বিষয়ের সঙ্গে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধে সেনা হারানোর ক্ষতি কাটিয়ে উঠতে আরও ৪ লাখ সেনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে মস্কো।

Manual5 Ad Code

যুদ্ধক্ষেত্র ও অভ্যন্তরীণ রাজনীতি অঙ্গনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নানাবিধ সমস্যার মুখোমুখি হলেও তিনি আত্মবিশ্বাসী যে, ইউরোপ-যুক্তরাষ্ট্রের কিয়েভের যতোই সমর্থক থাকুক না কেন রাশিয়া ইউক্রেনে তার কাঙ্খিত লক্ষ্য অর্জন করবে।

কিন্তু পুতিনের এমন উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে তার প্রশাসন ও ক্রেমলিনের অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কখনও বিজয়ী হতে পারবে কিনা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code