নিউইয়র্কে খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

সুশৃংখল জীবন গঠনে ইসলামের আলোয় আলোকিত হতে হবে : এডভোকেট জাহাঙ্গীর হোসাইন যুক্তরাষ্ট্র প্রতিনিধি :

খেলাফত মজলিসের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমেরিকার নিউ ইয়র্কে গত শনিবার (ডিসেম্বর-২০, ২০২১) স্থানীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায় এক ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেন ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলাম মানুষকে মানবিক হতে শেখায়। সুশৃংখল জীবন গঠনে ইসলামের আলোয় আলোকিত হতে হবে।

Manual6 Ad Code

এজন্য ইসলামী জ্ঞানার্জন ও জীবনের প্রতিটি স্থরে আল্লাহর দেয়া বিধান অনুসরণের চেষ্টা করে যেতে হবে। সংগঠনের নিউইয়র্ক শাখার উদ্যোগে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কানাডা শাখার সভাপতি মাওলানা আব্দুল বাসিত, আমেরিকা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আবুল কাশেম, বায়তুলমাল সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী সুহেল, নিউ জার্সি শাখার সভাপতি হামিদুর রহমান, মাওলানা কবির আহমদ, হাফিজ নাজিম উদ্দিন, ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি মাহফুজুর রহমান আদনান প্রমুখ। মাওলানা হামিদুর রহমান আশরাফের সভাপতিত্বে ও রেদওয়ান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আব্দুল বাসিত।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code