নিউইয়র্কে জমজমাট পিঠা উৎসবের আয়োজন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: পৌষ সংক্রান্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। দিনব্যাপী আয়োজনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। উৎসবে অর্ধশত রকমের পিঠার সমাহার ছিল।

Manual7 Ad Code

বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রেও এখন শীতকাল। তাই পৌষপার্বণের আবহটা যেন পুরোপুরিই এখানে উপস্থিত। এদিনে নিউইয়র্কের কুইন্স প্যালেসে শোটাইম মিউজিক আয়োজন করে পিঠা উৎসবের।

তীব্র শীতের মধ্যেও উৎসবে ছিল মানুষের উপচে পড়া ভিড়। তারা পুরোটা দিন উৎসব আনন্দে কাটিয়েছেন। দর্শনার্থীরা বলেন, বাইরে অনেক ঠান্ডা থাকার পরেও এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এখানে উৎসব অনেকটা মিলনমেলায় পরিণত হয়েছে।

Manual5 Ad Code

একদিকে চলেছে পিঠা বানানো এবং বেচাকেনা অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট গান-নাচের আসর। সপরিবারে সবাই দিনটি উপভোগ করেছেন। অনুষ্ঠানে মূলধারার নেতারা উপস্থিত হয়ে আমেরিকায় তাদের বিভিন্ন বিষয়ে অধিকারগুলো সম্পর্কে সচেতন করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code