হেলপ ফর চেঞ্জ এর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সিরিজ সেমিনার সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual4 Ad Code

হেলপ ফর চেঞ্জ এর উদ্যোগে লন্ডনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক তিনটি সেমিনারের শেষ পর্ব অনুষ্ঠিত হয় গত ২৩ ডিসেম্বর।
সিরিজ অব সেমিনারের প্রথমটি ৯ ডিসেম্বর পূর্ব লন্ডনের কলিংউড হলে অনুষ্ঠিত হয়।  দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত সেমিনারে আগতদের মাঝে সনদ বিতরণ করা হয়। তাদেরকে পরবর্তী যে কোনো সময়ে বিনা মূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হবে।

সেমিনারে প্রধান উপস্থাপক ছিলেন ডাক্তার শাহ জালাল সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন হেলপ ফর চেঞ্জ এর সিইও মোহাম্মদ আবদুল আউয়াল তালুকদার। সভাপতিত্ব করেন কমিউনিটি এনগেজমেন্ট ফর কলিংউড এর জেবুন্নাহার জেবু, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর তারিক খান, এডভোকেট শিব্বির আহমেদ তালুকদার ও ট্রাস্টি ফারহানা রহমান।

Manual1 Ad Code

কিভাবে সহজ উপায়ে ডায়াবেটিস, হার্ট ব্লক, স্ট্রোক, অতিরিক্ত ওজন কমানো, স্থূলতা, হাঁপানি, বিষন্নতা, অনিদ্রা, উচ্চ রক্তচাপসহ নানা রোগের প্রতিরোধ করা যায় এই বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাক্তার শাহ জালাল সরকার। এছাড়াও আমাদের প্রতিদিনের খাদ্যাভাসে কি ধরনের পরিবর্তন প্রয়োজন সে বিষয়ে ধারণা দেন তিনি।
মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন প্রয়োজন বলে উল্লেখ করেছেন আগতরা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code